প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বান্দরবানের আলীকদম উপজেলায় মাতামুহুরি নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ জুন) ভোরে উপজেলার বাজারসংলগ্ন ফরেস্ট অফিসের পাশে নদীর ঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়।
আলীকদম থানার ওসি মির্জা জহির উদ্দিন জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। তার পরনে ছিল প্যান্ট ও শার্ট, তবে সঙ্গে কোনো পরিচয়পত্র, আইডি কার্ড বা যোগাযোগের তথ্য পাওয়া যায়নি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিচয় শনাক্ত করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।
স্থানীয়দের ধারণা, নিহত ব্যক্তি কোনো পর্যটক হতে পারেন। তারা জানান, অনেক পর্যটক পরিচয় গোপন রেখে নিরাপত্তা বাহিনীর চেকপোস্ট এড়িয়ে দুর্গম এলাকায় প্রবেশ করে থাকেন। এখনো পর্যন্ত উপজেলায় কারও নিখোঁজ হওয়ার তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
