Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গোপালগঞ্জে ৫ যানবাহনের সংঘর্ষে পুলিশসহ নিহত ২

Advertisement

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০১:২৯ পিএম

গোপালগঞ্জে ৫ যানবাহনের সংঘর্ষে পুলিশসহ নিহত ২

ছবি : যুগান্তর

Advertisement

গোপালগঞ্জে পাঁচ যানবাহনের সংঘর্ষে ট্রাফিক পুলিশের এক সদস্যসহ দুজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

শনিবার গভীর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদরের গোপীনাথপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এটিএসআই রফিকুজ্জামান এবং আরমান পরিবহণের হেলেপার সেলিম হোসেন ব্যাপারী।

দুর্ঘটনায় আহতদের মধ্যে চাঁদপুরে মতলব উত্তরের গোপালকান্দি এলাকার হাবিবুল্লার ছেলে মোহাম্মদ সেলিম রেজা, বাগেরহাটের মোল্লাহাট উপজেলার শামসুল হকের ছেলে ইব্রাহিম, যশোরের কেশবপুর উপজেলার রামনগর এলাকার মোতাহার সর্দারের ছেলে আবির সরদার, ঢাকা  নিউমার্কেট এলাকার বাপ্পি রহমানের ছেলে রোহান, চট্টগ্রামের পাহাড়তলী বড়পোল এলাকার আলী নিয়াজের ছেলে সোহেল রানা, মাদারীপুর উপজেলার মোস্তফাপুর এলাকার রাজব আলী শেখের ছেলে মুজিবুর শেখ, খুলনা শেখ পাড়ার আব্দুল আজিজের ছেলে মনির হোসেনকে গোপালগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

গোপালগঞ্জ সদর থানার ওসি মির সাজেদুর রহমান হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে ঢাকা থেকে খুলনার উদ্দেশ্য বলেশ্বর পরিবহণের একটি বাস যাত্রী নিয়ে ছেড়ে আসে। রাত আড়াইটার দিকে বাসটি গোপীনাথপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয়। এ সময় একই দিক থেকে ছেড়ে আসা আরমান পরিবহণ ও এসপি গ্রীন লাইন এবং বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার দুর্ঘটনায় জড়িয়ে পড়ে।

 

Advertisement

সড়ক দুর্ঘটনা সারাবাংলা গোপালগঞ্জ

Advertisement

আরও পড়ুন

‘আইনের ঊর্ধ্বে কেউ নয়’, ইশরাকের বিষয়ে আইনমন্ত্রী

‘আইনের ঊর্ধ্বে কেউ নয়’, ইশরাকের বিষয়ে আইনমন্ত্রী

বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৭৩ জনের বিরুদ্ধে মামলা

বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৭৩ জনের বিরুদ্ধে মামলা

‘কোথাও কেউ নেই’

‘কোথাও কেউ নেই’

লালন আখড়াবাড়িতে বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয়

লালন আখড়াবাড়িতে বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম