Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পুলিশের অস্ত্র মিলল কাভার্ডভ্যান চালকের কাছে

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১১:০৬ পিএম

পুলিশের অস্ত্র মিলল কাভার্ডভ্যান চালকের কাছে

Advertisement

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া পুলিশের একটি পিস্তল ও দুইটি ম্যাগজিনসহ দুইটি গুলি উদ্ধার করা হয়েছে। সোমবার গভীর রাতে নগরীর কোতোয়ালি থানার ইয়াকুব নগর লইট্টাঘাটা এলাকা থেকে এক কাভার্ডভ্যান চালকের কাছ থেকে এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় মো. রুবেল নামে ওই চালককে গ্রেফতার করা হয়েছে।

অস্ত্রটি উদ্ধারের পর নম্বর দেখে সেটি কোতোয়ালি থানা থেকে লুট হয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে।

গ্রেফতার রুবেলের বাড়ি চট্টগ্রামের মীরসরাই উপজেলায়।

মঙ্গলবার বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন সংবাদ সম্মেলনে জানান, আগের রাতে তাদের কাছে খবর আসে যে সরকার পতনের সময় লুট করা অস্ত্র কাভার্ডভ্যান চালক রুবেলের কাছে আছে। সে তথ্যের ভিত্তিতে নগরীর পতেঙ্গা থানার আকমল আলী ঘাট এলাকা থেকে মো. রুবেল ওরফে রনিকে (২৮) আটক করা হয়। পরে ওই চালকের হেফাজত থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি নাইন এমএম তরাশ পিস্তল, দুইটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

কোতোয়ালি থানার ওসি আবদুল করিম বলেন, গত বছরের ৫ আগস্ট সরকার পতনের দিন থানায় লুটপাট হয়েছিল। কোতোয়ালি থানায় লুটপাটে রুবেল অংশ নিয়েছিল বলে আমাদের কাছে স্বীকার করেছে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় রুবেলকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

পাবনায় দুই মোটরসাইলের সংঘর্ষে নিহত ২

পাবনায় দুই মোটরসাইলের সংঘর্ষে নিহত ২

সন্দ্বীপের মায়ায় পড়েছিলেন কবি নজরুল

সন্দ্বীপের মায়ায় পড়েছিলেন কবি নজরুল

৪০ দিনে দুই ওসি বদলি হত্যা মামলার আসামি এখন মহেশপুরের ওসি

হত্যা মামলার আসামি এখন মহেশপুরের ওসি

রাশিয়ার যুদ্ধে নিহত গোপালপুরের ৩ জন

রাশিয়ার যুদ্ধে নিহত গোপালপুরের ৩ জন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম