Logo
Logo
×
   

সারাদেশ

বেইলি ব্রিজ ভেঙে খালে কয়লা বোঝাই ট্রাক

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ জুন ২০২৫, ০২:১৫ পিএম

বেইলি ব্রিজ ভেঙে খালে কয়লা বোঝাই ট্রাক

পিরোজপুরের ইন্দুরকানিতে বেইলি ব্রিজ ভেঙে কয়লা বোঝাই ট্রাক খালে পড়েছে। এতে সন্ন্যাসী-পিরোজপুর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার রাত ২টার দিকে বাঘার চন্ডিপুর বাজার সংলগ্ন মালবাড়ী ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ব্রিজটিতে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের ঝুঁকিপূর্ণ সাইনবোর্ড থাকলেও এ নির্দেশনা কেউ মানেনি। এ সড়কে আরও তিনটি এমন ঝুঁকিপূর্ণ স্টিলের ব্রিজ আছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে ২০ টন কয়লাবাহী একটি ট্রাক ব্রিজ দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে ব্রিজটি ভেঙে ট্রাকটি খালে পড়ে যায়।

চন্ডিপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু বলেন, ‘ব্রিজটি দ্রুত মেরামতের জন্য সড়ক ও জনপথ বিভাগকে জানানোর চেষ্টা করা হচ্ছে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .