Logo
Logo
×
   

সারাদেশ

সীমান্ত দিয়ে নারী শিশুসহ ৭ জনকে পুশইন

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৬:৩২ পিএম

সীমান্ত দিয়ে নারী শিশুসহ ৭ জনকে পুশইন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়ন সীমান্ত দিয়ে ৭ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার ভোরে ওই ইউনিয়নের হোসনাবাদ সীমান্ত দিয়ে ৭ জনকে পুশইন করা হয়। 

পরে বিজিবি সদস্যরা তাদের হেফাজতে নিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পুশইনের শিকার ব্যক্তিরা বাংলাদেশি বলে জানা গেছে। তাদের বাড়ি খুলনা জেলার দৌলতপুর উপজেলায়।  

বিজিবি ও স্থানীয়রা জানান, ওই সীমান্তের প্রধান পিলার ৮৮২ নম্বর ও ২ নম্বর সাবপিলারের বাউরার হোসনাবাদ সীমান্ত দিয়ে ভারতের কোচবিহারের ১৫৭ বিএসএফ ব্যাটালিয়নের মহেশমারী ক্যাম্পের সদস্যরা ৩ জন শিশু, ২ জন পুরুষ ও ২ জন নারীকে পুশইন করে। খবর পেয়ে নবীনগর বিজিবি ক্যাম্পের সদস্যরা স্থানীয় গ্রামবাসীর সহায়তায় তাদের খারিজা জোংড়ার একটি বিদ্যালয়ের বারান্দায় আটক করে রাখেন। পরে দুপুরের দিকে তাদের পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। 

পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, পুশইনের শিকার ৭ জনকে বিজিবি আমাদের কাছে দিয়েছে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। নাগরিকত্ব যাচাই করে সত্যতা নিশ্চিত হলে তাদের পরিবারের কাছে তুলে দেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .