Logo
Logo
×

সারাদেশ

কালিয়ায় জ্যেষ্ঠ সাংবাদিকের ওপর হামলায় নিন্দার ঝড়

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ০৯:১৮ পিএম

কালিয়ায় জ্যেষ্ঠ সাংবাদিকের ওপর হামলায় নিন্দার ঝড়

সাংবাদিক জিহাদুল ইসলাম। ছবি: সংগৃহীত

Mojo Birat Car Bar
logo-fifa ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬
আজকের ম্যাচ
শুক্রবার ১২ জুন ২০২৬
পরবর্তী খেলা গ্রুপ এ রাত ১টা
মেক্সিকো
মেক্সিকো
দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকা
এস্তাদিও আজতেকা, মেক্সিকো সিটি, মেক্সিকো
পরবর্তী খেলাসমূহ
শুক্রবার ১২ জুন ২০২৬ [গ্রুপ এ] সকাল ৮টা
দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়া
চেক প্রজাতন্ত্র
চেক প্রজাতন্ত্র
এস্তাদিও আক্রন, গুয়াদালাহারা, মেক্সিকো
শনিবার ১৩ জুন ২০২৬ [গ্রুপ বি] রাত ১টা
কানাডা
কানাডা
বসনিয়া ও হার্জেগোভিনা
বসনিয়া ও হার্জেগোভিনা
বিএমও ফিল্ড, টরন্টো, কানাডা

নড়াইলের কালিয়ায় নিজ বাড়িতে ফেরার পথে কালিয়া প্রেস ক্লাবের সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিক জিহাদুল ইসলামের ওপর অতর্কিত হামলা হয়েছে। মঙ্গলবার রাতে বড়দিয়া কলেজের তিনমাথা মোড়ে মোটরসাইকেলযোগে পৌঁছলে দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা করে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

বুধবার বেলা ১১টার দিকে কালিয়া প্রেস ক্লাব হলরুমে এক জরুরি সভায় এ হামলার ঘটনায় উপস্থিত সাংবাদিকরা তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন। 

অপরদিকে জড়িতদের দ্রুত গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

সরেজমিন জানা গেছে, উপজেলার বড়দিয়া বাজার থেকে রাত পৌনে ১০টার দিকে পেশাগত কাজ শেষে প্রতিথযশা সাংবাদিক জিহাদুল ইসলাম মোটরসাইকেলযোগে খাশিয়াল ইউনিয়নের চোরখালী গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। 

বড়দিয়া মুন্সি মানিক মিয়া ডিগ্রি কলেজের সামনে তিন মোহনা মোড়ের একটু সামনে পৌঁছলে সেখানে ওতপেতে থাকা দুর্বৃত্তরা গতিরোধ করে তার ওপর হামলা করে। 

স্থানীয়রা তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে মঙ্গলবার রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় নড়াইল জেলাব্যাপী সাংবাদিক মহল, বিভিন্ন পেশাজীবী সংগঠন ও সচেতন নাগরিকরা গভীর উদ্বেগ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

কালিয়া প্রেস ক্লাবের সভাপতি শেখ গোলাম মোর্শেদ যুগান্তরকে বলেন, এটা শুধু সাংবাদিক জিহাদুল ইসলামের ওপর হামলা নয়; মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন হামলা। তিনি জড়িতদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। অন্যথায় এরপর কঠিন কর্মসূচি দেওয়া হবে।

নড়াগাতী থানার ওসি আশিকুর রহমান যুগান্তরকে বলেন, এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম