থানার পাশেই সড়কে পড়ে ছিল লাশ
যুগান্তর প্রতিবেদন, কুয়াকাটা (পটুয়াখালী)
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ০১:২৪ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
পটুয়াখালীর মহিপুরে রাস্তার পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ জুলাই) সকাল ৭টার দিকে মহিপুরের গ্রামীণ ব্যাংক সংলগ্ন কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
লাশটি যেখানে পাওয়া গেছে তার মাত্র ৭০০ গজ দূরেই মহিপুর থানা অবস্থিত।
নিহত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তার আনুমানিক বয়স ৫০ বছর। অজ্ঞাতনামা
ওই লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশ কিছু জানাতে পারেনি।
স্থানীয় বাসিন্দা রুস্তুম আলী জানান, সকালে হাঁটতে বের হয়ে রাস্তার পাশে
একজনকে পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে ডাক দিলে কোনো সাড়া না পেয়ে তিনি পুলিশকে খবর দেন।
পরে ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে পুলিশ।
মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হেয়েছে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের
চেষ্টা চলছে।
