Logo
Logo
×

সারাদেশ

গাছ কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫, আটক ৪

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১১:৫২ এএম

গাছ কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫, আটক ৪

শেরপুরের ঝিনাইগাতীতে জমির সীমানার গাছ কাঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। উপজেলার কান্দুলী গ্রামে রোববার (৬ জুলাই) দুপুরে হওয়া এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পাশাপাশি ঘটনাস্থল থেকে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

আটককৃতরা হলেন- ঝিনাইগাতীর ধানশাইল মাদারপুর এলাকার মৃত আলী জিন্নাহর ছেলে নাইম ইসলাম, ঢাকার আশুলিয়া থানার শ্রীপুর এলাকার আব্দুর রশীদের ছেলে রিফাত হোসেন, একই এলাকার আবু তালেবের ছেলে বায়োজিদ ইসলাম এবং শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রাজনগর গ্রামের সাইফুল ইসলামের ছেলে কামরুল হাসান সোহান।

ঝিনাইগাতী থানার ওসি আল আমিন জানান, কান্দুলী গ্রামের দুই ভাই শামসুল আলম ও জুয়েল মিয়ার মধ্যে জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। সীমানায় থাকা একটি গাছ কাটা নিয়ে রোববার দুপুরে ওই দুই ভাইয়ের লোকজনদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।  এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে ও চারজনকে আটক করে।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম