Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বড়পুকুরিয়া কয়লাখনিতে দুর্ঘটনায় চীনা প্রকৌশলী নিহত

Advertisement

Icon

দিনাজপুর ও পার্বতীপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৪:১৯ এএম

বড়পুকুরিয়া কয়লাখনিতে দুর্ঘটনায় চীনা প্রকৌশলী নিহত

ফাইল ছবি

Advertisement

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে দুর্ঘটনায় ওয়াং জিয়াং গো নামে এক চীনা প্রকৌশলী নিহত হয়েছেন। খনির অভ্যন্তরে হাইড্রোলিক জগের নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়। ঘটনাটি মঙ্গলবার বিকালে ঘটলেও বিষয়টি বুধবার নিশ্চিত করেছেন খনি কর্তৃপক্ষ ও পার্বতীপুর থানা পুলিশ। প্রকৌশলী ওয়াং জিয়াং গো বড়পুকুরিয়া কয়লাখনির চায়না ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি-সিএসসি কনসোর্টিয়ামের শিফট ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার বিকাল ৫টার দিকে বড়পুকুরিয়া কয়লাখনির অভ্যন্তরের প্রায় ১ হাজার ২৫০ ফুট নিচে ১৩০৫ নম্বর ফেইজে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরই দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক রাত সাড়ে ৭টায় তাকে মৃত ঘোষণা করেন।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক বুধবার বলেন, ২৩ জুন খনির ১৩০৫ নম্বর ফেইজে কয়লার মজুত শেষ হয়। ওই ফেইজ থেকে মাইনিং ইকুইপমেন্ট সরিয়ে এনে নতুন ১৪০৬ নম্বর ফেইজে বসানোর কাজ চলছে। ১৩০৫ নম্বর ফেইজ থেকে হাইড্রোলিক সাপোর্টগুলো বাহির করার সময় ওয়াং একটি স্টিল রোপের সঙ্গে আটকে পড়েন এবং হাইড্রোলিক জগের নিচে চাপা পড়ে আহত হন।

পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বুধবার বলেন, চীনা ওই প্রকৌশলীর মৃত্যুর ব্যাপারে পার্বতীপুর থানায় মামলা হয়েছে।

Advertisement

নিহত

Advertisement

আরও পড়ুন

একই নারীর সঙ্গে মামা-ভাগিনার প্রেম, অতঃপর...

একই নারীর সঙ্গে মামা-ভাগিনার প্রেম, অতঃপর...

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রীর লাশ উদ্ধার, পাশে চিরকুটে যা লেখা ছিল

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রীর লাশ উদ্ধার, পাশে চিরকুটে যা লেখা ছিল

দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

‘আমার মৃত্যুর জন্য ইউএনও শিল্পী দায়ী’— এসিল্যান্ডের পোস্ট নিয়ে যা জানা গেল

‘আমার মৃত্যুর জন্য ইউএনও শিল্পী দায়ী’— এসিল্যান্ডের পোস্ট নিয়ে যা জানা গেল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম