Logo
Logo
×
   

সারাদেশ

ফেনীর বাঁধ নির্মাণ প্রকল্প সেনাবাহিনীকে দেওয়ার কথা ভাবছে সরকার

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ০২:১১ পিএম

ফেনীর বাঁধ নির্মাণ প্রকল্প সেনাবাহিনীকে দেওয়ার কথা ভাবছে সরকার

ছবি : যুগান্তর

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণে বাঁধ নির্মাণ প্রকল্প সেনাবাহিনীকে দেওয়ার কথা ভাবছে সরকার। বিষয়টি জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।

শনিবার (১২ জুলাই) সকালে ফেনীর পুরাতন মুন্সীর হাটে একটি আশ্রয়কেন্দ্র পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, ‘ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের সাত হাজার ৩৪০ কোটি টাকার প্রকল্পটি সেনাবাহিনীকে দিয়ে বাস্তবায়ন করার কথা ভাবা হচ্ছে। ফেনীর উত্তরের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কাজ করছে সরকার। স্থায়ী সমাধানের জন্য উদ্যোগ নিচ্ছে কর্তৃপক্ষ।’

এদিকে, পরিদর্শনকালে আশ্রয়কেন্দ্রে থাকারা পর্যাপ্ত ত্রাণ ও সহায়তা না পাওয়ার কথা জানান উপদেষ্টাকে।

এ সময় ফেনী জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, পুলিশ সুপার হাবিবুর রহমানসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেনী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম