Logo
Logo
×
   

সারাদেশ

নাটোরে দুই নারীকে গরম পানিতে ঝলসে দেওয়ায় গ্রেফতার ৬

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১১:২৩ পিএম

নাটোরে দুই নারীকে গরম পানিতে ঝলসে দেওয়ায় গ্রেফতার ৬

নাটোরে দুই নারীকে মরিচগুঁড়া মেশানো গরম পানিতে ঝলসে দেওয়ার ঘটনায় রোববার ৬ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর সদস্যরা। গ্রেফতার ব্যক্তিরা হলেন নাটোর সদরের রামনগর গ্রামের তেৌহিদ উদ্দিনের ছেলে সুলতান ডাকাত, তার ছেলে মো. লালচান, তার স্ত্রী মোছা. আয়মনা, একই এলাকার মোহনপুর গ্রামের আবুল কাশেমের ছেলে সাইফুল ইসলাম, তার স্ত্রী শীলা খাতুন ও একই এলাকার পন্ডিতগ্রামের রতন মিয়ার স্ত্রী মোছা. শাকিদা।

সেনা সূত্র জানায়, ২৬ জুন সন্ধ্যায় পূর্ব শত্রুতার জেরে মোহনপুর গ্রামের হালিমা খাতুন ও শাহনাজ বেগম দুই নারীর ওপর মরিচগুঁড়া মেশানো গরম পানি ঢেলে দেয়। এতে ওই দুই নারীর শরীর ঝলসে যায়। এরপর দেশীয় অস্ত্র দিয়ে তাদের মাথায় আঘাত করা হয়। মামলা হলে বিষয়টি সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার নজরে আসে। একপর্যায়ে তাদের গ্রেফতার করা হয়।

নাটোর থানা পুলিশ রোববার বিকালে তাদের কারাগারে পাঠিয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম