Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-আগুন

Advertisement

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১০:২৭ এএম

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-আগুন

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন। ছবি: যুগান্তর

Advertisement

মাসজুড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন।

বুধবার (১৬ জুলাই) সকালের দিকে সদর উপজেলার উলপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান। 

আহতরা হলেন—গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (আইসি) আহমেদ বিশ্বাস, কনস্টেবল কাওছার ও  মিনহাজ। 

আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মার্চ টু গোপালগঞ্জকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে সমবেত হয়। পরে গোপালগঞ্জ টহল পুলিশের একটি টিমকে লক্ষ্য করে তারা হামলা চালায়। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। 

খবর পেয়ে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিত নিয়ন্ত্রণে আনে।

গোপালগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, কারা এই ঘটনা ঘটিয়েছে আমরা এখন পর্যন্ত জানিনা। তবে আমাদের পুলিশের তিনজন সদস্য আহত হয়েছেন এবং একটি গাড়ি পুড়িয়ে দিয়েছে। আহত ওই তিন সদস্যকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Advertisement

ছাত্রলীগ গোপালগঞ্জ

Advertisement

আরও পড়ুন

শিকড়ের টানে কমলনগরে ইসমাইল জবিউল্লাহ, ঐক্যবদ্ধ রাজনীতির আহ্বান

শিকড়ের টানে কমলনগরে ইসমাইল জবিউল্লাহ, ঐক্যবদ্ধ রাজনীতির আহ্বান

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেফতার

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেফতার

সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: শ্রমমন্ত্রী

সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: শ্রমমন্ত্রী

সাংবাদিকদের একহাত নিলেন এনায়েতুল্লাহ আব্বাসী

সাংবাদিকদের একহাত নিলেন এনায়েতুল্লাহ আব্বাসী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম