‘কীর্তিমানের কখনো মৃত্যু হয় না’- নুরুল ইসলামের স্মরণসভায় বক্তারা
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৯:১২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যুগান্তর স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার ঘাটাইলে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ঘাটাইল প্রেস ক্লাবে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তারা বলেন, কীর্তিমানের কখনো মৃত্যু হয় না। তাদের কীর্তি যুগ যুগ ধরে স্মরণে রাখে মানুষ। তেমনি একজন কীর্তিমান পুরুষ যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মরণীয় হয়ে রয়েছেন। তিনি ছিলেন দেশ সেরা একজন সফল শিল্পোদ্যোক্তা। তিনি দেশে গড়ে তুলেছেন প্রায় অর্ধশত শিল্পপ্রতিষ্ঠান। যেখানে দেশের হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এ রকম একজন গুণী ব্যক্তিত্বের অভাব এখন মানুষের কাছে আজ দৃশ্যমান হচ্ছে।
তারা বলেন, আজকে তিনি আমাদের মাঝে নেই কিন্তু তার কর্মই তাকে বাঁচিয়ে রাখবেন চিরদিন। আজকের এইদিনে আমরা তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।
ঘাটাইল যুগান্তর সাংবাদিক ও প্রেস ক্লাবের সভাপতি খান ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন- সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুছ ছালাম খান আওয়াল, ঘাটাইল প্রেস ক্লাব সেক্রেটারি নজরুল ইসলাম চান, সহ সভাপতি হেলাল তালুকদার, যুগ্ম সম্পাদক ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি আব্দুল লতিফ, দপ্তর সম্পাদক রফিক হাসান, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার উত্তর টাঙাইল প্রতিনিধি সাব্বির হাসান, প্রেস ক্লাবের অর্থ-সম্পাদক ও দৈনিক সংগ্রাম পত্রিকার প্রতিনিধি খায়রুল ইসলাম, রফিকুল ইসলাম, সাইদ প্রমুখ।
পরে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
