Logo
Logo
×
   

সারাদেশ

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১১:২১ পিএম

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া

ছবি: যুগান্তর

মাগুরায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিকাল সাড়ে ৩ টার দিকে রিপোর্টার্স ইউনিট কার্যালয়ে যুগান্তরের মাগুরা প্রতিনিধি আবু বাসার আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাগুরা রিপোর্টার্স ইউনিট সভাপতি কামরুল ইসলাম, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) প্রতিনিধি আবদুল আজিজ, ডিবিসি প্রতিনিধি ফয়সাল পারভেজ, এটিএন বাংলা ও এটিএন নিউজ প্রতিনিধি সুজন মাহমুদ, অ্যাডভোকেট হাবিবুর রহমান লাবু প্রমুখ।

আলোচনা সভা শেষে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার শান্তি কামনায় দোয়া করেন দৈনিক শীর্ষ সংবাদ পত্রিকার প্রতিনিধি কেএম জামিল সাজেদ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .