|
ফলো করুন |
|
|---|---|
শেরপুরের নকলায় বজ্রপাতে সুজন মিয়া (২০) নামের এক পাওয়ার টিলার চালক (ট্রাক্টর) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পলাশকান্দির মোজাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুজন ওই গ্রামের ফয়জল হকের ছেলে।
স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রের বরাত দিয়ে নকলা থানার ওসি হাবিবুর রহমান জানান, সুজন মিয়া ভোরবেলা থেকে নিজেদের ক্ষেতে আমন ধান রোপণের জন্য পাওয়ার টিলার (ট্রাক্টর) চালিয়ে জমিতে হাল চাষ করছিলেন। এ সময় বৃষ্টিপাত শুরু হয়। সকাল সাড়ে ৭টার দিকে হাল চাষ করা অবস্থায় বজ্রপাতে সুজন মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ওসি আরও জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।
