Logo
Logo
×
   

সারাদেশ

ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১০:৩১ এএম

ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে ওলিয়ার রহমান হাওলাদারের (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার পুলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ওলিয়ার উপজেলার জাঙ্গালপাশা গ্রামের মৃত আলাল হাওলাদারের পুত্র।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে রেললাইন পার হচ্ছিলেন ওলিয়ার। এ সময় বেনাপোল থেকে ঢাকাগামী রুপসী বাংলা নামের একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।  খবর পেয়ে রেলওয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। 

স্থানীয়রা বলছেন, ওলিয়ার কানে একটু কম শুনতো। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম