চা বাগান নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে চুনারুঘাটে মানববন্ধন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১০:০৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
এনটিসির বাগানগুলো নিয়ে নানা বিভ্রান্তিমূলক প্রচারণা ও ষড়যন্ত্রের প্রতিবাদে বুধবার (৩০ জুলাই) চুনারুঘাটে মানববন্ধন ও সমাবেশ করেছেন সাতছড়ি চা বাগানের শ্রমিকরা।
এতে বক্তব্য দেন শ্রমিক নেতা সীমা সাংমা, স্বপন পাহান, সুমন তাতী, সুকেশ কর্মকার, রূপালী বাড়াইক, প্রীতি উড়াং, রবিন মুন্ডা, পঞ্চায়েত সভাপতি জীবন নায়েক, গোলাপ তাতী ও অর্চনা তাতী। তারা বাগান নিয়ে ষড়যন্ত্র ও মিথ্যা প্রচার-প্রচারণাকারীদের বিচার দাবি করেন।
জানা গেছে, ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) ৫টি চা বাগানের শ্রমিক-স্টাফদের হাজিরা ও বেতন নিয়মিত করা বাগানগুলোতে লোকসান থেকে লাভের দিকে নিয়ে যাওয়ার প্রাক্কালে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। এর বিরুদ্ধে চা শ্রমিকরা ফুঁসে উঠছেন। তারা প্রতিটি চা বাগানে মানববন্ধন ও সমাবেশ করেন। এসব চক্রান্তকারীর মুখোশ উন্মোচন ও বিচারের দাবি করেছেন তারা।
চা শ্রমিকরা জানান, এনটিসি কোম্পানি এমনিতেই দীর্ঘদিনের দুর্র্নীতি ও অনিয়মের কারণে ডুবতে বসেছে। তাদের মজুরি দীর্ঘদিন বন্ধ এবং অর্থ সংকটে চা বাগান চালানো যাচ্ছে না।
এরই মধ্যে ৫ আগস্ট-পরবর্তী এনটিসির চা বাগানগুলো নতুন ম্যানেজমেন্টে ভালোভাবে চলা শুরু করে। দীর্ঘদিন বন্ধ শ্রমিকদের মজুরি এখন নিয়মিত হয়েছে।
এ অবস্থায় একটি মহল এনটিসি বাগানগুলো নিয়ে নানা মিথ্যা প্রচারণা ও ষড়যন্ত্রমূলক নানা কল্পকাহিনী স্থানীয় পত্রিকায় প্রকাশ করছে। এতে চা বাগানগুলো সংকটে পড়েছে।
