Logo
Logo
×

সারাদেশ

নিলাদ্রীতে বিদেশি মদের বোতলসহ পর্যটক গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ০১:০৯ এএম

নিলাদ্রীতে বিদেশি মদের বোতলসহ পর্যটক গ্রেফতার

নিলাদ্রীতে হাউসবোটে ফেরার পথে বিদেশি মদের বোতলসহ রাজ বর্মণ নামে এক পর্যটক গ্রেফতার পুলিশ।

শুক্রবার বিকালে সুনামগঞ্জের তাহিরপুরের ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প বাজার থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

রাজ বর্মণ রাজধানী ঢাকার কেরানীগঞ্জের নতুন শুভাঢ্যার চুনকুটিয়া এলাকার ভক্ত বর্মণের ছেলে।

সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, তাহিরপুরের ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের বাজার থেকে নিলাদ্রীতে বেড়াতে আসা পর্যটক রাজ বর্মণকে বিদেশি মদের বোতলসহ গ্রেফতার করেছে পুলিশ। ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই পংকজ দাশ শুক্রবার বিকালে তাকে গ্রেফতার করেন।

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতার রাজ জানায়, স্থানীয় মাদককারবারির কাছ থেকে বিদেশি মদের বোতলগুলো ক্রয় করেন সে। ট্যাকেরঘাট নিলাদ্রীর ট্রলার ঘাটে নোঙর করে রাখা হাউসবোটে সঙ্গে থাকা অন্য কয়েকজন পর্যটকসহ নিজে সেবনের জন্য মদের বোতলগুলো নিয়ে নিলাদ্রীর ঘাটে ফিরছিলেন তিনি।

প্রসঙ্গত, অন্যান্য পর্যটকদের সঙ্গে ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের (পতিত কোয়ারি) নিলাদ্রীতে শুক্রবার সকালে ভ্রমণে আসেন রাজ বর্মণ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম