Logo
Logo
×
   

সারাদেশ

কাউখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ গ্রেফতার

Icon

পিরোজপুর ও কাউখালী প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০৫:৩৯ পিএম

কাউখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ গ্রেফতার

পিরোজপুরের কাউখালীতে চেক জালিয়াতি মামলায় দণ্ডিত আসামি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মনু গ্রেফতার হয়েছেন। সোমবার (৪ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কাউখালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. এবাদ আলী মোল্লার নেতৃত্বে সঙ্গীয় অফিসার রোববার বিকালে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থেকে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতার উপজেলা চেয়ারম্যান কাউখালী থানায় দুই বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি।

পুলিশ জানায়, মামলায় সাজাপ্রাপ্ত হয়ে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনু মিয়া পলাতক ছিলেন। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডেমরা থানা ও ডিএমপি ঢাকা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কাউখালী থানায় ১৩ অক্টোবর ২০২৪ সালে নাশকতা মামলায় এজাহারে ১ নম্বর আসামি হওয়ায় উক্ত মামলার তদন্তকারী অফিসার ওই মামলায় তাকে পূর্ণ গ্রেফতার দেখায়।

কাউখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এবাদ আলী মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .