Logo
Logo
×

সারাদেশ

বাকি না দেওয়ায় দোকানিকে ছুরিকাঘাতে হত্যা

Icon

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০১:২১ পিএম

বাকি না দেওয়ায় দোকানিকে ছুরিকাঘাতে হত্যা
Mojo Birat Car Bar
logo-fifa ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬
আজকের ম্যাচ
শুক্রবার ১২ জুন ২০২৬
লাইভ গ্রুপ এ
মেক্সিকো
মেক্সিকো
দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকা
এস্তাদিও আজতেকা, মেক্সিকো সিটি, মেক্সিকো
পরবর্তী খেলাসমূহ
শুক্রবার ১২ জুন ২০২৬ [গ্রুপ এ] সকাল ৮টা
দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়া
চেক প্রজাতন্ত্র
চেক প্রজাতন্ত্র
এস্তাদিও আক্রন, গুয়াদালাহারা, মেক্সিকো
শনিবার ১৩ জুন ২০২৬ [গ্রুপ বি] রাত ১টা
কানাডা
কানাডা
বসনিয়া ও হার্জেগোভিনা
বসনিয়া ও হার্জেগোভিনা
বিএমও ফিল্ড, টরন্টো, কানাডা

নেত্রকোনার কলমাকান্দায় পুলিনুস দারিং (৪০) নামের এক চা দোকানিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বাকি দিতে অস্বীকৃতি জানানোয় পুলিনুসকে হত্যা করা হয়।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর বল মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। আর রাতে নিহতের স্ত্রী কমলকান্দা থানায় একটি মামলা করেন, যাতে আসামি করা হয় খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত খেলন রেমার ছেলে আইয়ুব মারাককে (৫০)। হত্যার এ ঘটনায় অবিযুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত পুলিনুস ওই ইউনিয়নের খানৈই গ্রামের মৃত কালাদিওর ছেলে। তিনি বল মাঠ এলাকায় চা দোকান করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আইয়ুব প্রায়শ পুলিনুসয়ের দোকানে চা খেয়ে টাকা না দিয়ে চলে যেতেন। মঙ্গলবার দুপুরে আইয়ুব দোকানে এলে পুলিনুস বাকিতে চা বিক্রি করবেন না বলে জানিয়ে দেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আইয়ুব তার বাড়ি থেকে ছুরি নিয়ে এসে পুলিনুসকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয় লোকজন আইয়ুবকে আটক করে পুলিশে দেয়। 

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী অলিভিয়া চিসিম মামলা করেছেন। সেই মামলায় আইয়ুবকে গ্রেফতার দেকানো হয়েছে। দুপুরে তাকে নেত্রকোনা আদালতে পাঠানো হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম