Logo
Logo
×
   

সারাদেশ

বাস উল্টে পড়ল পুকুরে, ৩ মাসের শিশু নিহত আহত ২০

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ০৭:১৫ পিএম

বাস উল্টে পড়ল পুকুরে, ৩ মাসের শিশু নিহত আহত ২০

শেরপুরের ঝিনাইগাতীতে আকাশ-বিকাশ নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে গেলে সোহেল নামে ৩ মাসের একজন শিশু নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে শেরপুর-ঝিনাইগাতী সড়কের খৈলকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

নিখোঁজ ওই শিশুকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করেন। নিহত শিশু সোহেল ঝিনাইগাতী উপজেলার ডাকাবর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঝিনাইগাতী থানার ওসি আল আমিন জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ৩০-৩৫ জন যাত্রী নিয়ে বাসটি শেরপুর থেকে ঝিনাইগাতী উপজেলা সদরে আসার সময়  নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়ে যায়। দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গে স্থানীয়রা আহত ২০ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। অন্য যাত্রীরা নিজেরা উঠে আসতে সক্ষম হলেও তিন মাসের একটি শিশু পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে ঝিনাইগাতী ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটিকে উদ্ধার করেন। বাসের আহত ২০ যাত্রী ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

এ ব্যাপারে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও ওসি জানান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .