Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

প্রেমিকের সঙ্গে ভাড়া বাড়িতে প্রবাসীর স্ত্রীর বসবাস, অতঃপর...

Advertisement

Icon

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ০৭:০৯ পিএম

প্রেমিকের সঙ্গে ভাড়া বাড়িতে প্রবাসীর স্ত্রীর বসবাস, অতঃপর...

Advertisement

জীবিকার তাগিদে স্বামী আট বছর ধরে থাকেন সৌদি আরবে। দেশে পরকীয়া প্রেমিকের সঙ্গে ভাড়া বাড়িতে থাকেন স্ত্রী। দিয়েছেন স্বামী-স্ত্রী পরিচয়। এক পর্যায়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে অভিমান করেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ওই প্রবাসীর স্ত্রী।

সোমবার (১৮ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গারাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আত্মহত্যাকারী গৃহবধূ (৩০) উপজেলার বলধারা ইউনিয়নের খোয়ামুড়ি গ্রামের প্রবাসীর স্ত্রী। তার স্বামী দীর্ঘ ৮ বছর ধরে সৌদি আরবে চাকরি করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর অনুপস্থিতিতে ওই গৃহবধূ রফিকনগর গ্রামের দুদু কসাইয়ের ছেলে নুরু কসাইয়ের (৩৫) সঙ্গে পরকীয়া  সম্পর্কে জড়িয়ে পড়েন। সম্প্রতি তারা স্বামী-স্ত্রী পরিচয়ে গারাদিয়া এলাকার নকিম উদ্দিনের স্ত্রী হেনার বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, নুরু কসাইয়ের সঙ্গে বনিবনা না হওয়ায় কথা কাটাকাটির রেশ ধরে ওই প্রবাসীর স্ত্রী সোমবার ভোরে বারান্দার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। ঘটনার পর থেকেই প্রেমিক নুরু কসাই পলাতক রয়েছেন। খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ মর্গে প্রেরণ করেছে।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম জানান, প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা হিসেবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement

পরকীয়া মানিকগঞ্জ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম