Logo
Logo
×
   

সারাদেশ

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ০৯:৪৩ পিএম

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

মাদারীপুরের রাজৈরে চকলেটের প্রলোভন দেখিয়ে ৪ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় লিটন বেপারী (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৪ আগস্ট) বিকাল ৫টার দিকে রাজৈর পৌরসভার নরারকান্দি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

লিটন রাজৈর পৌরসভার ৯নং ওয়ার্ড নরারকান্দি গ্রামের দবির বেপারীর ছেলে।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৩ আগস্ট) দুপুরে বাড়ির পাশের গাছের বাগানের মধ্যে খেলাধুলা করছিল ৪ বছরের এক শিশু। এ সময় চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত টিনশেড ঘরে নিয়ে যায় লিটন। পরে তাকে যৌন নিপীড়ন করে। এর কিছুক্ষণ পর কান্না করতে দেখে জিজ্ঞেস করলে বিষয়টি তার মায়ের কাছে জানায় শিশুটি।

পরবর্তীতে শিশুটির পিতা বাদী হয়ে রাজৈর থানায় একটি মামলা দায়ের করেন।

রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, থানায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় মামলা হয়েছে। ইতোমধ্যে আসামি লিটনকে গ্রেফতার করে থানা হাজতে রাখা হয়েছে। সোমবার তাকে মাদারীপুর আদালতে প্রেরণ করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .