Logo
Logo
×
   

সারাদেশ

কামারখন্দে এনআইডি করতে এসে রোহিঙ্গা দম্পতি আটক

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ০৭:৫২ পিএম

কামারখন্দে এনআইডি করতে এসে রোহিঙ্গা দম্পতি আটক

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করতে আসা এক রোহিঙ্গা দম্পতিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। রোববার উপজেলা নির্বাচন কার্যালয় থেকে তাদের আটকের পর সোমবার দুপুরে থানায় হস্তান্তর করা হয়।

আটকরা হলেন- রোকেয়া বেগম (৩২) ও মো. আনিস (৩৮)। তারা কক্সবাজারের উখিয়া টেংখালী ক্যাম্প-১২ জি-৪ এর বাসিন্দা।

কামারখন্দ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রানা জানান, রোববার বেলা ১১টার দিকে রোকেয়া ও আনিছ ভুয়া কাগজপত্র নিয়ে নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্র তৈরি করতে আসেন। এ সময় তাদের নাম, ঠিকানা এবং ভাষা সন্দেহজনক মনে হলে বিষয়টি জেলা নির্বাচন কর্মকর্তা ও ইউএনওকে অবগত করা হয়। পরে তাদের আটক করে ইউএনও কার্যালয়ে পাঠানো হয়।

কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল বলেন, জিজ্ঞাসাবাদে আটকরা রোহিঙ্গা বলে স্বীকার করেছেন। দুপুরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।

কামারখন্দ থানার ওসি আব্দুল লতিফ জানান, আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে উপজেলা নির্বাচন কর্মকর্তা মামলা করেছেন। বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .