হবিগঞ্জ কারাবন্দীরা মোবাইলে কথা বলতে পারবেন
Advertisement
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৬ মার্চ ২০২০, ১০:২৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
হবিগঞ্জ জেলা কারাগারে আটককৃত বন্দিরা মোবাইল ফোনে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন।
মহামারি করোনাভাইরাস সংক্রমণ সংক্রান্ত পরিস্থিতিতে কারাবন্দীদের জন্য কারাগার সমূহে জরুরি ফোন বুথ স্থাপন ও বন্দিদের ফোনে কথা বলার ব্যবস্থা করেন।
হবিগঞ্জ জেলা কারাগার কর্তৃপক্ষ বৃহস্পতিবার এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেল সুপার ভারপ্রাপ্ত সাঈদ মোহাম্মদ ইব্রাহীম এবং জেলার মো. জয়নাল আবেদীন ভূঁইয়া।
এ তথ্য নিশ্চিত করে জেলার মো. জয়নাল আবেদীন ভূঁইয়া জানান, করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে এ কার্যক্রম চালু করা হয়েছে। বন্দিরা যাতে কারাগারে থেকে তাদের স্বজনদের সঙ্গে কথা বলে খোঁজখবর রাখতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক বন্দী ৫ মিনিট করে তাদের স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন।
