Logo
Logo
×
   

Advertisement

কোভিড-১৯

দাফনের পর জানা গেল সুচিত্রার মৃত্যু করোনায় হয়নি

Advertisement

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩১ মার্চ ২০২০, ০১:০৯ পিএম

দাফনের পর জানা গেল সুচিত্রার মৃত্যু করোনায় হয়নি

ফাইল ছবি

Advertisement

দাফনের পর জানা গেল করোনাভাইরাসে নয়, জ্বর-কাশি ও শ্বাসকষ্টেই মারা গেছেন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সুচিত্রা সরকার (২৬)। 

সোমবার রাত ১০টার দিকে সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

সুচিত্রা হরিরামপুরের বলড়া ইউনিয়নের বড়ইছড়া গ্রামের নিতাই সরকারের স্ত্রী।

সিভিল সার্জন জানান, গত রোববার জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত সুচিত্রা মানিকগঞ্জ সদর উপজেলার মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে মারা যান। তিনি কয়েক দিন ধরে ওই উপসর্গ নিয়ে অসুস্থ ছিলেন। 

মৃত ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা- তা নিশ্চিত হওয়ার জন্য ওই দিনই নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়। সেই পরীক্ষায় তার করোনাভাইরাস ধরা পড়েনি।

একই কথা জানান মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মাহমুদুল হাসান।  

এদিকে ওই দিন বিকালে সুচিত্রা সরকারকে বাড়ির পাশের একটি জায়গায় মাটি দেয়া হয়েছে। ওই ঘটনার পর পরই প্রশাসন বড়ইছড়া গ্রামটিকে লকডাউনের ঘোষণা করে।

সোমবার রাত সাড়ে ১০টায় হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সাবিনা ইয়াসমিন জানান, আইইডিসিআরের রিপোর্টে মারা যাওয়া সুচিত্রা সরকারের দেহে করোনা কোভিড-১৯ ধরা পড়েনি বলে জানিয়েছে। তাই মঙ্গলবার থেকে বড়ইছড়া গ্রাম লকডাউন মুক্ত করা হবে।

Advertisement

মানিকগঞ্জ করোনা মৃত্যু

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম