Logo
Logo
×
   

Advertisement

কোভিড-১৯

করোনা সন্দেহে ফরিদপুর মেডিকেলে ভর্তি দম্পতি

Advertisement

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ০১ এপ্রিল ২০২০, ০১:১০ পিএম

Advertisement

করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে এক দম্পতিকে ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
মঙ্গলবার রাত ১০টার দিকে তাদের ভর্তি করা হয়।

ওই দম্পতির বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামে।  

জানা গেছে, ভর্তি হওয়া দম্পতির মধ্যে পুরুষের বয়স ৪৬। তিনি ফরিদপুর জেলা শহরে ইজিবাইক চালাতেন। গত কয়েক দিন ধরে তিনি জ্বর, কাশি ও গলাব্যথায় ভুগছিলেন। জ্বর বেশি হওয়ায় সোমবার বিকালে গ্রামের বাড়ি মধুখালীতে চলে যান। 

মঙ্গলবার বিকালে এলাকায় বিষয়টি জানাজানি হয়। সেদিন রাত সাড়ে ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ার, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) আনিসুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মো. রেজাউল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম ওই বাড়িতে যান।
পরে রাত ১০টার দিকে স্বামী ও স্ত্রীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা মনোয়ার জানান, মঙ্গলবার রাতে ওই দম্পতির সঙ্গে কথা বলে জানতে পারি, তারা কয়েক দিন ধরে জ্বর, কাশি ও গলাব্যথায় আক্রান্ত। অ্যাম্বুলেন্সে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

সিভিল সার্জনের সঙ্গে কথা বলে তাদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলেও জানান ইউএনও।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দিকুর রহমান যুগান্তরকে জানান, দম্পতিকে ফমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বামীর শ্বাসকষ্ট ও জ্বর কিছুটা কমে এসেছে। আশা করছি আগামী ৩-৪ দিনের মধ্যে বাড়িতে যেতে পারবে। 

Advertisement

ফরিদপুর করোনা ভর্তি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম