Logo
Logo
×

Advertisement

কোভিড-১৯

আনুশকাকে এতটা সময় আর দেয়া হয়নি বিরাটের

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০, ১২:৪৫ পিএম

আনুশকাকে এতটা সময় আর দেয়া হয়নি বিরাটের

Advertisement

ভারতজুড়ে ২১ দিনের লকডাউন চলছে। গৃহবন্দি জীবনযাপন করছেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা দম্পতি। নিজেরা যেমন ঘরে বন্দি রয়েছেন, ঠিক তেমনি দেশের প্রতিটি মানুষকে সেই অনুরোধ করেছেন তারা। একবার নয়, একাধিকবার বিভিন্ন ভিডিওতে সবাইকে ঘরে থাকার অনুরোধ করেছেন এ দম্পতি। মূলত করোনাভাইরাসের ভয়াবহ সংক্রমণ থেকে বাঁচাতে তাদের এ আকুতি।

এবার নতুন এক ছবিতে ফের দেশবাসীকে সতর্ক ও সচেতন করলেন বিরুষ্কা। আনুশকার সঙ্গে ঘরোয়া মুহুর্তের ছবি পোস্ট করেছেন বিরাট। লকডাউনে ঘর থেকে না বেরিয়ে স্ত্রীর সঙ্গে চুটিয়ে সময় কাটাচ্ছেন তিনি। ক্রিকেটের ব্যস্ত সূচির জন্য সহধর্মিণীর সঙ্গে খুব বেশি সময় কাটাতে পারেন না ভারতীয় অধিনায়ক। এ নিয়ে আনুশকার আক্ষেপও ছিল।

করোনার কারণে ক্রিকেট থেকে আকস্মিৎ এ ছুটিতে আনুশকাকে সময় পুষিয়ে দিচ্ছেন বিরাট। লকডাউনে থেকে সহযোদ্ধার সঙ্গে ছবিও পোস্ট করেছেন তিনি। সংকটময় পরিস্থিতিতে মন ভালো না থাকলেও ছবিতে জোর করে এ জুটিকে হাসতে দেখা গেছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে পোস্টে লেখেন– আমাদের হাসি মিথ্যা হতে পারে, কিন্তু আমরা হনুমান নই।

সম্প্রতি সারাদেশে লকডাউন ঘোষণা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার সরকারের নির্দেশ মেনে ঘরে রয়েছেন বিরাট-আনুশকা। মন মানতে না চাইলেও জোর করে হাসতে হাসতেই পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে শিখছেন তারা।

নতুন এ ছবিতে জোর করে হাসির বিষয় উল্লেখ করে দেশবাসীকেও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে সামনের আরও ১২ দিন লকডাউন মেনে গৃহবন্দি থাকার জন্য বার্তা দিলেন বিরুষ্কা। শুরু থেকেই সরকারের পাশে দাঁড়িয়েছেন তারা। এরই মধ্যে পিএম কেয়ারস ফান্ড এবং মহারাষ্ট্র মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দুই ভুবনের দুই বাসিন্দা।

ইতিমধ্যে করোনা মোকাবেলায় ত্রাণ তহবিলে সাহায্য করেছেন দেশটির একাধিক নামজাদি ক্রীড়াবিদ। সেই তালিকায় যুক্ত হয়েছেন ক্রিকেট ও বলিউড সুপারস্টার। তবে দানের অঙ্ক প্রকাশ করেননি তারা।  ফলে  প্রশংসার জোয়ারে ভাসছেন বিরাট-আনুশকা।

তথ্যসূত্র: ইনস্টাগ্রাম/ক্রিকট্র্যাকার

Advertisement

কোহলি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম