Logo
Logo
×
   

Advertisement

কোভিড-১৯

কোয়ারেন্টিনে সঙ্গী হিসেবে সবচেয়ে অপছন্দ ওয়ার্নার, আর পছন্দ?

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২০, ০৩:২৯ পিএম

কোয়ারেন্টিনে সঙ্গী হিসেবে সবচেয়ে অপছন্দ ওয়ার্নার, আর পছন্দ?

Advertisement

যদি করোনায় আক্রান্ত হন এবং কোয়ারেন্টিনে যেতে হয়, তা হলে সঙ্গী হিসেবে কাকে চান? সরাসরি সেই প্রশ্নের উত্তর দিয়েছেন অস্ট্রেলিয়ার অন্যতম সেরা পেসার প্যাট কামিন্স। একই সঙ্গে সাফ জানিয়ে দিয়েছেন, কাকে পার্টনার হিসেবে একেবারেই অপছন্দ তার।

সেই অপ্রিয় সঙ্গীর নাম ডেভিড ওয়ার্নার। মজার সুরে কামিন্স বলেন, কোয়ারেন্টিনে গেলে হয়তো ওয়ার্নারের সঙ্গেই থাকতে হবে। কিন্তু তার এনার্জি অফুরন্ত। সে ঘুমায় বলে আমার মনে হয় না। ও হলো এনার্জিতে ঠাসা একটা বল, নন-স্টপ।

মূলত এ কারণেই ওয়ার্নারকে চান না অজি টেস্ট সহঅধিনায়ক। তা হলে কোয়ারেন্টিনে কাকে চান তিনি? জবাবে কামিন্স বলেন, জশ হ্যাজেলউড হলো খুব ঠাণ্ডা প্রকৃতির মানুষ। তার চরিত্র হলো এমন-তাকে বিয়ার দাও, সাদামাটা খাবার দাও; তাতেই খুশি সে। তাই সঙ্গী হিসেবে ওকে চাই।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলার কথা ছিল কামিন্সের। নিলামে তাকে বিপুল টাকায় কেনে বলিউড কিং শাহরুখ খানের দল। তবে এখন আইপিএলের ভবিষ্যৎ অনিশ্চিত।

তবে ডানহাতি গতিতারকা অবশ্য আশাবাদী। তিনি বলেন, এখন পর্যন্ত আইপিএল বাতিল হয়নি। দলের সঙ্গে যোগাযোগ রাখছি। আমরা চাইছি, যেন টুর্নামেন্টটি হয়।

তথ্যসূত্র: ফক্স স্পোর্টস/আনন্দবাজার

Advertisement

ওয়ার্নার

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম