Logo
Logo
×
   

Advertisement

কোভিড-১৯

যেভাবে করোনার উপসর্গ থেকে মুক্তি পেলেন হ্যারি পটারের রাউলিং

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০, ১০:৫৬ এএম

যেভাবে করোনার উপসর্গ থেকে মুক্তি পেলেন হ্যারি পটারের রাউলিং

হ্যারি পটারের রাউলিং, ছবি সংগৃহীত

Advertisement

করোনাভাইরাসের একের পর এক মৃত্যু ও আক্রান্তের খবর ক্রমেই বিষাদময় করে তুলছে সারা বিশ্ব। তবে এই বিষাদের মধ্যেও পাওয়া যাচ্ছে সুখবর।

সম্প্রতি করোনাভাইরাসের সন্দেহজনক সব উপসর্গ থেকে মুক্তি পেয়েছেন ৫৪ বছর বয়সী ‘হ্যারি পটার’খ্যাত লেখক জে কে রাউলিং।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি করোনাভাইরাসের উপসর্গ থেকে মুক্তি পাওয়ার কথা সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জানান জে কে রাউলিং। 

গত সোমবার তার ওই পোস্টের স্ক্রিনশট প্রকাশ্যে আনেন সাবেক বলিউড অভিনেত্রী ও লেখক টুইঙ্কেল খান্না।

টুইটারে নিজের সুস্থতার কথা জানান জে কে রাউলিং। তিনি জানান, ‘শ্বাসকষ্টের লক্ষণ কীভাবে এড়ানো যায়, ভিডিওর মাধ্যমে  কুইনস হাসপাতালের এই চিকিৎসকের পরামর্শগুলো জানুন। দুই সপ্তাহ ধরে কোভিড ১৯-এর সব লক্ষণ আমার মধ্যে ছিল (যদিও পরীক্ষা করা হয়নি) এবং আমার স্বামীর পরামর্শে এই চিকিৎসকের পরামর্শগুলো মেনে চলি। আমি এখন সম্পূর্ণ সুস্থ এবং এই কৌশলগুলো আমাকে অনেক সহায়তা করেছে।’

টুইটারে রাউলিং আরও লেখেন– ‘আমি সত্যিই সম্পূর্ণ সুস্থ এবং সবার সঙ্গে এই কৌশলটি ভাগাভাগি করতে চাই, যা চিকিৎসকদের দেয়া। আপনার প্রিয় মানুষের জন্য এটি কাজে লাগতে পারে।’

রাউলিংয়ের পোস্ট ইনস্টাগ্রামে শেয়ার করে টুইঙ্কেল খান্না লিখেছেন, ‘এটি আপনাকে সহায়তা করতে পারে এবং কোনো ক্ষতিও করবে না। আমি আমার বৃত্তান্তে এর লিংক যুক্ত করেছি, যা আপনারা দেখে নিতে পারেন।’

Advertisement

হ্যারি পটারের রাউলিং

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম