Logo
Logo
×

Advertisement

কোভিড-১৯

ঢাবিতে 'শিক্ষার্থী সহায়তা ফান্ড' গঠন করার উদ্যোগ ডাকসুর

Advertisement

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০, ০৬:১৭ পিএম

ঢাবিতে 'শিক্ষার্থী সহায়তা ফান্ড' গঠন করার উদ্যোগ ডাকসুর

Advertisement

করোনাভাইরাস পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসহায় শিক্ষার্থীদের পাশে দাড়ানোর জন্য 'শিক্ষার্থী সহায়তা ফান্ড’ গঠন করার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।  করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ঢাবির শিক্ষার্থীরা যাতে কোনো ধরণের সংকটে না পড়ে সেজন্যই এই উদ্যোগ নেয়া হয়েছে।

বৃহস্পতিবার  ডাকসু ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রব্বানী ও এজিএস সাদ্দাম হোসেনের যৌথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার সাম্প্রতিক পরিস্থিতিতে শিক্ষার্থীদের প্রতিটি প্রয়োজনে সজাগ ও সক্রিয় রয়েছে। শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে নিরাপত্তাহীনতা এবং অসহায়ত্বে না ভুগে ডাকসুকে অবগত করতে অনুরোধ করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, ঢাবির শিক্ষার্থীরা যেন কোনো সংকটে পতিত না হয়, সেটা নিশ্চিত করতে একটি ফান্ড গঠনের উদ্যোগ নেয়া হচ্ছে। এছাড়া কোনো শিক্ষার্থী নিজে বা তার পরিবারের কোনো সদস্যের চিকিৎসাজনিত সহায়তার প্রয়োজন হলে ও পারিবারিক আর্থিক অসচ্ছলতাজনিত সমস্যার সম্মুখীন হলে ডাকসু পাশে থাকবে।

‘শিক্ষার্থী সহায়তা ফান্ড’ গঠন সম্পর্কে জানতে চাইলে ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন বলেন, ‘আমাদের ফান্ড গঠনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। আমরা একটা কমন প্ল্যাটফর্ম থেকে কাজটি করার চেষ্টা করতেছি। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বিভিন্ন ছাত্র সংগঠনের সাবেক নেতৃবৃন্দ ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে যারা সচ্ছল আছে তাদের মাধ্যমে অসহায় শিক্ষার্থীদের অগ্রাধিকারের ভিত্তিতে সহযোগিতা করার চেষ্টা করব। অল্প কয়েকদিনের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে এ সেবা দিতে পারবো বলে আশা করছি।

Advertisement

ডাকসু

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম