Logo
Logo
×

Advertisement

কোভিড-১৯

করোনাভাইরাসে আক্রান্ত নায়ক হেলাল খানের বাবা, ভাই ও তার স্ত্রী

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০, ০৩:৪৬ এএম

করোনাভাইরাসে আক্রান্ত নায়ক হেলাল খানের বাবা, ভাই ও তার স্ত্রী

হাসপাতালে মুমূর্ষু অবস্থায় হেলাল খানের বাবা

Advertisement

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত ঢাকাই সিনেমার এক সময়ের আলোচিত নায়ক হেলাল খানের বাবা।

করোনায় আক্রান্ত হয়েছেন তার ছোট ভাই ও ছোট ভাইয়ের স্ত্রীও।

এক ফেসবুক স্ট্যাটাসে হেলাল খান এসব তথ্য জানিয়েছেন। বাবার সুস্থতার জন্য এখন যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন হেলাল খান।

তিনি জানিয়েছেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন তার বাবা। তবে তার ছোট ভাই ও ছোট ভাইয়ের স্ত্রীর অবস্থা উন্নতির দিকে।

ফেসবুকে হেলাল খান লিখেছেন, ‌‘আমার বাবা মাওলানা আব্দুন নুর খান করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের একটা হাসপাতালে আইসিইউ-তে চিকিৎসাধীন আছেন। আমার ছোট ভাই মাহবুব খান ও তার স্ত্রী নাসরিন মুন্নি অসুস্থ। তবে তারা দুজন অনেকটা সুস্থতার পথে।’

প্রসঙ্গত, বাংলা সিনেমায় হঠাৎ করেই হেলাল খানের আগমন। তাকে অনেকে হাছন রাজা বলেই চেনে। তার আলোচিত ছবিগুলোর মধ্যে জুয়াড়ি, বাজিগর, সাগরিকা, আশা আমার আশা, হাছন রাজা, মমতাজ, গুরু ভাই, কুখ্যাত খুনি অন্যতম। এদের মধ্যে জুয়াড়ি ছবিতে খল চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। তার হাছন রাজা ছবিটিও বেশ দরশকপ্রিয়তা পায়। গত কয়েক বছর ধরে তাকে সিনেমায় দেখা যাচ্ছে না।

Advertisement

হেলাল বাবা ভাই করোনা আক্রান্ত

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম