Logo
Logo
×
   

কোভিড-১৯

ভারতে পথে পড়ে যাওয়া দুধে মানুষ ও কুকুরের কাড়াকাড়ি (ভিডিও)

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ০১:৩৭ এএম

ভারতে পথে পড়ে যাওয়া দুধে মানুষ ও কুকুরের কাড়াকাড়ি (ভিডিও)

করোনায় বিপর্যস্ত গোটা বিশ্বে হতদরিদ্র মানুষদের একের পর এক অসহায়ত্বের দৃশ্য সোশ্যাল মিডিয়া ভাসছে।

সংবাদের শিরোনামে আসছে বেদনার্ত সব ঘটনা।

এমনই এক হৃদয়বিদারক ঘটনার ভিডিও ভাইরাল হলো সোশ্যাল মিডিয়া।ভিডিওটি দেখে বিস্মিত নেটিজেনদের হৃদয় মুচড়ে উঠেছে।

ভিডিওটি দেখা গেছে, নির্জন রাস্তায় দুধের ধারা গড়িয়ে গিয়েছে। একদিকে একপাল কুকুর সে দুধ চেটে খাচ্ছে। অন্যদিকে এক ক্ষুধার্ত ব্যক্তি পেট ভরাতে রাস্তায় পড়ে থাকা সেই দুধ কুড়িয়ে নিয়ে তার মাটির পাত্রে নেয়ার চেষ্টার করছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের আগ্রায় তাজমহল থেকে মাত্র ৬ কিমি দূরে রামবাগ নামের এলাকায়।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, করোনার বিস্তার রোধে ভারতে চলমান লকডাউনের কারণেই এমন দৃশ্য দেখতে হয়েছে বিশ্ববাসীকে। লকডাউনের কারণে খেটে খাওয়া দিনমজুর, ভিক্ষুকরা অসহায় হয়ে পড়েছেন। অনেকের কাছেই সরকারি সাহায্য পৌঁছেনি এখনও। তাই শহরের ভবঘুরে ও ছিন্নমূলরা অনাহারে থাকছে। ক্ষুধার জ্বালা সইতে না পেরে যে যেখানে যা পাচ্ছেন তাই কুড়িয়ে নিচ্ছেন।  

তেমনই দেখা গেল কুকুরের সঙ্গে পাল্লা দিয়ে দুধ কুড়িয়ে নিচ্ছিলেন এক ভবঘুরে।

ভিডিওটি দেখুন -

 

এদিকে দেশটির এমন পরিস্থিতিতেও নতুন করে লকডাউনের মেয়াদ বাড়াতে চাইছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দেশব্যাপী ২১ দিনের লকডাউন শেষে কয়েকটি রাজ্য এর মেয়াদ ১ মে পর্যন্ত বাড়িয়ে দিয়েছে ইতিমধ্যে।

বিশ্লেষকদের মতে, করোনা রোধে লকডাউন জরুরি হলেও রাতারাতি তা শুরু হওয়ায় দেশটি লাখ লাখ হতদরিদ্র অসহায় হয়ে পড়েছে।

প্রসঙ্গত, এ পর্যন্ত ভারতে করোনা আক্রান্তদের সংখ্যা ৯,০০০ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩০০।

ভারত ক্ষুধা অসহায় লকডাউন করোনা দুধ কুকুর ভাইরাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম