Logo
Logo
×

Advertisement

কোভিড-১৯

ডেমরায় ত্রাণের দাবিতে সিএনজিচালক ও শ্রমিকদের মানববন্ধন

Advertisement

Icon

ডেমরা প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ০৮:১৫ পিএম

ডেমরায় ত্রাণের দাবিতে সিএনজিচালক ও শ্রমিকদের মানববন্ধন

ত্রাণের দাবিতে মানববন্ধন। ছবি: যুগান্তর

Advertisement

করোনাভাইরাস নিয়ে চরম আতঙ্কময় পরিস্থিতিতে রাজধানীর ডেমরায় ত্রাণ ও খাদ্যসামগ্রীর দাবিতে মানববন্ধন করেছে সিএনজি চালক ও শ্রমিকরা। 
 
বৃহস্পতিবার দুপুরে ডগাইর পূর্বপাড়া এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। চলমান সংকটময় এ পরিস্থিতিতে কর্মহীন এ সব শ্রমজীবী মানুষরা ত্রাণ ও খাদ্যসামগ্রী না পেয়ে রাস্তায় নেমেছেন বলে জানা গেছে। 
 
এ সময় সিএনজিচালক ও শ্রমিকরা ত্রাণসমাগ্রী পাওয়ার জন্য প্রধানমন্ত্রী ও সমাজের বিত্তবানদের প্রতি আকুল আবেদন জানান।
 
ভুক্তভোগীরা বলেন, এলাকার অসংখ্য পরিবার করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে কর্মহীন হয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। এমতাবস্থায় আমাদের দিকে সাহায্যের হাত প্রসারিত না করলে আমরা আরও সীমাহীন কষ্টের মধ্যে পড়ে যাব। 
 
তাই এ দুর্যোগমুহূর্তে সরকারসহ বিত্তবান সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি। অন্যথায় আমাদের না খেয়ে অনাহারে জীবনযাপন করতে হবে। 
 
তারা বলেন, দেশের সর্বত্রই সরকারিভাবে ত্রাণসামগ্রীও দেয়া হচ্ছে। কিন্তু আমাদের এলাকার অসহায় মানুষরা এ পর্যন্ত সরকারি কোনো ত্রাণ সহায়তা পায়নি। 
 
মো. আকরাম হোসেন খোকনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন খালেকুর রহমান সোহেল, মো. লিটন, জাহাঙ্গীর আলম, মো.জীবন ও শাহ আলমসহ এলাকার ২ শতাধিক সিএসজিচালক ও শ্রমিক। 

Advertisement

ডেমরা ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস ত্রাণ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম