Logo
Logo
×

Advertisement

কোভিড-১৯

বাঞ্ছারামপুরে সাংবাদিকদের পিপিই দিলেন এমপি তাজুল ইসলাম

Advertisement

Icon

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০, ১০:৫৭ পিএম

বাঞ্ছারামপুরে সাংবাদিকদের পিপিই দিলেন এমপি তাজুল ইসলাম

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সাংবাদিকদের মাঝে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম।

রোববার দুপুরে বাঞ্ছারামপুর ডাকবাংলোতে এ সব পিপিই গ্রহণ করেন বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের সাংবাদিক সাব্বির আহমেদ সুবীর। এ সময় সঙ্গে ছিলেন প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক প্রফেসর চাঁন মিয়া সরকার, সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক আতাউর রহমান সনেট।

পিপিই বিতরণের সময় উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিনের শাহ আলম সিকদার, দৈনিক মানবকণ্ঠের ফারুক আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া টিভির রাকিবুল হাসান রিয়ান। 

এ সময় ক্যাপ্টেন তাজুল ইসলাম এমপি বলেন, সাংবাদিকরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সংবাদ সংগ্রহ করেন। করোনাভাইরাস সম্পর্কে সংবাদ সংগ্রহ করতে গিয়ে তাদের অনেক ঝুঁকি পোহাতে হয়। তাই চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর মতো তাদেরও সুরক্ষা দরকার। এ সব পিপিই সাংবাদিকদের সুরক্ষার ক্ষেত্রে ভূমিকা পালন করবে বলে মনে করেন তিনি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়া

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম