Logo
Logo
×

Advertisement

কোভিড-১৯

ত্রাণের দাবিতে মিরপুরে সড়ক আটকে বিহারিদের বিক্ষোভ

Advertisement

Icon

মিরপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ০৩:২৯ পিএম

ত্রাণের দাবিতে মিরপুরে সড়ক আটকে বিহারিদের বিক্ষোভ

ছবি: যুগান্তর

Advertisement

রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিহারি ক্যাম্পের বাসিন্দারা। সোমবার সকাল ১০টার দিকে মিরপুর ১০ নম্বরে মূলসড়কে অবরোধ করেন তারা।

জানা যায়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৩নং ওয়ার্ডের শহীদ মুসলিম ক্যাম্প, নিউ মিল্লাত ক্যাম্প, ফুটবল গ্র্যাউন্ড  ক্যাম্পের দুই শতাধিক নারী-পুরুষ ত্রাণের দাবিতে মিরপুর ১০ নম্বরে  জড়ো হন।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাশের কয়েকটি বস্তির বাসিন্দারাও এ বিক্ষোভে যোগ দেন। তারা এ সময় বিভিন্ন স্লোগান দেন। 

বেলা ১১টায় পল্লবী থানার টহল পুলিশের একটি দল তাদের মূলসড়ক থেকে সরে যেতে অনুরোধ করলেও বিক্ষোভকারীরা তা আমলে নেননি।  তারা সড়কে ব্যারিকেট দিয়ে বসে পড়েন। এ সময় আশপাশে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। 

কয়েক বিক্ষোভকারী জানান, এ পর্যন্ত  বিহারি ক্যাম্পে কোনো ত্রাণ আসেনি। এ জন্য তারা ৩নং ওয়ার্ডের কাউন্সিলরকে দায়ী করেন।

 তাদের অভিযোগ, কাউন্সিলর পরিচিত মুখ দেখে ত্রাণ দেন। বেশ কিছু দিন আগে ক্যাম্পের লোকজন আইডি কার্ডের ফটোকাপি জমা দিয়েছেন ত্রাণের জন্য; কিন্তু কেউ ত্রাণ পাননি। সবাই না খেয়ে আছেন। কেউ প্রতিবাদ করলে কাউন্সিলরের লোকজন মারধর করে। 

ডিএনসিসির ৩নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিক বলেন, ত্রাণের জন্য বিক্ষোভ হচ্ছে একটু আগে শুনেছি। আমার ওয়ার্ডের বিভিন্ন ক্যাম্প করে সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ দেয়া হয়েছে। সবাইকে বলেছি ধৈর্য ধরতে। পর্যায় ক্রমে সবাই ত্রাণ পাবেন। আমি মুখ চিনে কাউকে ত্রাণ নিই না।  

পল্লবী থানার ওসি (তদন্ত) আব্দুল মাবুদ বলেন, আমি বিক্ষোভের ওখানেই রয়েছি। চেষ্টা করছি সামাজিক দূরত্ব ও আইনশৃঙ্খলা যেন ঠিক থাকে।

Advertisement

মিরপুর বিক্ষোভ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম