Logo
Logo
×
   

Advertisement

কোভিড-১৯

করোনায় বাড়িতে বসেই টেলিভিশন সংবাদ পাঠ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২০, ১২:৪০ পিএম

করোনায় বাড়িতে বসেই টেলিভিশন সংবাদ পাঠ

ছবি: সৌদি গেজেট

Advertisement

অফিসে না গিয়ে নিজেদের বাড়ি  থেকেই সংবাদ পাঠ করছেন এমবিসি সম্প্রচার মাধ্যমের কর্মীরা। করোনাভাইরাস মহামারীর প্রেক্ষাপটে এমন অসাধারণ উদ্যোগ নেয়া হয়েছে।

রোববার সহকর্মীদের সঙ্গে নিয়ে সংবাদ উপস্থাপক গাওয়া ইব্রাহীম তার বাড়ি থেকে রাত ৯টার খবর পাঠ করেন।- খবর সৌদি গেজেটের

সংবাদের শুরুতে তিনি বলেন, প্রতিদিনের মতো একই সময় সংবাদ পাঠ করলেও এখন আমরা টেলিভিশনের স্টুডিওর বাইরে। আরও সুনির্দিষ্ট করে বললে নিজের বাড়িতে বসেই সংবাদ পাঠ করছি।

এমন অভিজ্ঞতার বিষয়ে এমবিসির সাংবাদিক মুসায়েদ আল-থেবাইতি টুইটারে বলেন, ছবি, ভিডিও, সাউন্ড ও সরাসরি সম্প্রচারে ঝক্কি সত্ত্বেও করোনাভাইরাসের অভিজ্ঞতা বলে দিল, টেলিভিশন সাংবাদিকতা এমন একটি পেশা, যেটা বাড়িতে বসেও করা যায়।

তিনি বলেন, বার্তা সম্পাদক ও অ্যাংকররা বাড়িতে বসেই সংবাদ লিখছেন। 

সৌদি সরকারের মালিকানাধীন মিডল ইস্ট ব্রোডকাস্টিং সেন্টার (এমবিসি) ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয়েছে। লন্ডন থেকে এটির সম্প্রচার শুরু হলেও মূল কার্যালয়ে দুবাইতে।

Advertisement

সৌদি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম