Logo
Logo
×

Advertisement

কোভিড-১৯

করোনা ইস্যুতে ওআইসির বৈঠক বুধবার

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২১ এপ্রিল ২০২০, ০১:১৩ পিএম

করোনা ইস্যুতে ওআইসির বৈঠক বুধবার

Advertisement

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে বিশেষ বৈঠক ডেকেছে ইসলামিক দেশগুলোর সংস্থা ওআইসি। 

আগামীকাল বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে বসবেন ওআইসির নির্বাহী কমিটির সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা।

ওই বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন উপস্থিত থাকবেন। 

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে ওআইসি। বুধবারের বৈঠক তারই একটি অংশ। 

ওআইসি সদস্য দেশগুলোর জনস্বাস্থ্য, নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা করা হবে ওই বৈঠকে।

বর্তমানে ওআইসি নির্বাহী কমিটির সদস্য দেশ হচ্ছে– বাংলাদেশ, তুরস্ক, সৌদি আরব, গাম্বিয়া, সংযুক্ত আরব আমিরাত ও নাইজার। 

১৪তম ইসলামিক সামিট কনফারেন্সের চেয়ারম্যান হিসেবে বৈঠকে সভাপতিত্ব করবে সৌদি আরব।

Advertisement

ওআইসি বৈঠক করোনা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম