Logo
Logo
×

Advertisement

কোভিড-১৯

স্বাস্থ্যবিধি মেনে আদমজী ইপিজেডে ১৬ কারখানার উৎপাদন শুরু

Advertisement

Icon

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২০, ১১:৩৮ পিএম

স্বাস্থ্যবিধি মেনে আদমজী ইপিজেডে ১৬ কারখানার উৎপাদন শুরু

আদমজী ইপিজেড। ফাইল ছবি

Advertisement

লকডাউনের কারণে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড কয়েকদিন বন্ধ থাকার পর কয়েকটি কারখানার উৎপাদন চালু হয়েছে।

রোববার থেকে স্বল্প পরিসরে ১৬টি কারখানার উৎপাদন চালু করা হয়েছে। পরিস্থিতি ভাল হলে এর পরিধি আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

খোলা প্রতিষ্ঠাগুলোতে স্বাস্থ্যবিধি মেনেই তাদের উৎপাদন শুরু করেছেন বলে জানিয়েছেন আদমজী ইপিজেডের ব্যবস্থাপক (জিএম) আহসান কবীর।

আদমজী ইপিজেডে কারখানা রয়েছে ৫৭টি। এর অধিকাংশই রফতানিমুখী পোশাক কারখানা। তবে এর মধ্যে জুতাসহ অন্য কারখানাও রয়েছে। এ কারখানাগুলোর মধ্যে রোববার খোলা হয়েছে মাত্র ১৬টি। যার মধ্যে দুটি কারখানার শিপমেন্ট থাকায় এ কারখানা দুটি খোলা হয়েছে।

শিপমেন্ট সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরাই শুধু রোববার কারখানা দুটিতে যোগদান করেছিলেন। এ ছাড়া বাকী ১৪টি কারখানায় স্বল্প পরিসরে রোববার উৎপাদন শুর করে। এতে আদমজী ইপিজেডের প্রায় ৫৮ হাজার ৮০০ শ্রমিকের মধ্যে গতকাল মাত্র ৭ হাজার শ্রমিক কাজে যোগদান করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আদমজী ইপিজেডের ব্যবস্থাপক (জিএম) আহসান কবীর বলেন, আদমজী ইপিজেডের আশপাশের এলাকার শ্রমিকরাই মূলত: কাজে যোগদান করেছেন। এর মধ্যে কারখানাগুলো স্বাস্থ্যবিধি মেনে শ্রমিকদের কাজে যোগদান করেছেন বলে আমরা নিশ্চিত হয়েছি।

আদমজী ইপিজেডের সকল কারখানার মার্চ মাসের বেতন ইতোমধ্যেই পরিশোধ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ কারণে আদমজী ইপিজেডে কোনো প্রকার শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটবে না।

Advertisement

নারায়ণগঞ্জ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম