Logo
Logo
×
   

Advertisement

কোভিড-১৯

মাধবপুরে কৃষকের ক্ষেতে ধান কাটছেন স্কুলশিক্ষিকা!

Advertisement

Icon

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২০, ১১:৪৩ পিএম

মাধবপুরে কৃষকের ক্ষেতে ধান কাটছেন স্কুলশিক্ষিকা!

মাধবপুরে কৃষকের ক্ষেতে ধান কাটছেন স্কুলশিক্ষিকা ডলি প্রভা রায়

Advertisement

মাঠে পাকা ধান। করোনার মহামারিতে চলছে শ্রমিক সংকট। করোনার সংক্রমণ থেকে বাঁচতে সবাই কার্যত অবরুদ্ধ। তবু দুর্দিনের জন্য ধান ঘরে তুলতে হবে। মাঠে নামতে ভয় পায় কৃষকরা।

এমন সময় কৃষকদের সাহস দিতে তাদের পাশে দাড়িয়ে কাস্তে হাতে ধান কাটায় নেমে পড়েছেন মাধবপুর পৌর শহরের নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক স্কুলশিক্ষিকা।

গোপালপুর গ্রামের স্থানীয় কৃষকরা জানান, শিক্ষিকা ডলি প্রভা রায় কৃষকদের পরামর্শ দিয়েছেন দূরত্ব বজায় রেখে ধান কাটতে। শুধু তাই নয় প্রতিদিন ভোর ৫টায় কৃষকদের সঙ্গে থেকে কাস্তে হাতে নিয়ে ধান কাটছেন তিনি।

শিক্ষিকার এমন উৎসাহ উদ্দীপনা দেখে আশপাশের কৃষকরা ধান কাটায় নেমে পড়েছেন।

আদাঐর ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান বলেন, শিক্ষিকা ডলি প্রভা রায় প্রতিদিন মাঠে ধান কেটে কৃষকদের উৎসাহ দিচ্ছেন। তার মতো করে যদি আরও নারী পুরুষ করোনার সংকট সময়ে ধান কেটে কৃষকদের সহযোগিতা করতে এগিয়ে আসে তাহলে বন্যা, ঝড়, শিলা বৃষ্টির আগেই ধান ঘরে তোলা যেতে। এতে দেশের খাদ্য সংকট কমে যাবে।

শিক্ষিকা ডলি প্রভা রায় বলেন,করোনা এখন পৃথিবীর বড় সংকট। কিন্তু এর চেয়ে বড় সংকট দেখা দিতে পারে খাদ্য সংকট। প্রধানমন্ত্রী ও প্রাথমিক শিক্ষা পরিচালক বলেছেন, বোরো ধান কর্তনে আমরা যেন কৃষকের পাশে দাড়াই। তাই আমার নিজের চেতনাবোধ থেকে কৃষকদের সঙ্গে ধান কাটছি।

Advertisement

হবিগঞ্জ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম