Logo
Logo
×

Advertisement

কোভিড-১৯

ঈদে বন্ধ থাকবে কুমিল্লার সব শপিংমল

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০৭ মে ২০২০, ১০:০৬ পিএম

ঈদে বন্ধ থাকবে কুমিল্লার সব শপিংমল

Advertisement

কুমিল্লায় আগামী ঈদুল ফিতর পর্যন্ত নগরীর সব শোরুম, ব্রান্ডশপ, শপিংমল এবং মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতি।

করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকি এড়াতেই বৃহস্পতিবার দোকান মালিক সমিতির পক্ষ থেকে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা মহানগরীতে সম্প্রতি করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে। প্রতিনিয়তই সংক্রমণের হার বেড়েই চলছে। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে নগরবাসী।

এমতাবস্থায় আগামী ঈদুল ফিতর পর্যন্ত সব শোরুম, ব্রান্ডশপ, শপিংমল কিংবা মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা দোকান মালিক সমিতি। তবে শুধু ওষুধের দোকান, কাঁচাবাজার, মুদি দোকান খোলা থাকবে।

Advertisement

কুমিল্লা শপিংমল

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম