Logo
Logo
×

Advertisement

কোভিড-১৯

বড়লেখায় ১২০০ নেতাকর্মীকে জেলা বিএনপি নেতার ঈদ উপহার

Advertisement

Icon

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২০, ১০:১৪ পিএম

বড়লেখায় ১২০০ নেতাকর্মীকে জেলা বিএনপি নেতার ঈদ উপহার

Advertisement

বড়লেখায় করোনা পরিস্থিতিতে দুর্দিনে থাকা দলীয় নেতাকর্মীর পাশে দাঁড়িয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির উপদেষ্টা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু।

‘ঈদ উপহার’ নামের খামে ভরে তিনি উপজেলার ১ হাজার ২০০ নেতাকর্মীকে নগদ অর্থ সহায়তা দিয়েছেন।

জানা গেছে, করোনা প্রাদুর্ভাবের আশংকায় শরীফুল হক সাজু বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে জীবাণু নাশক ওষুধ স্প্রে করেন। এ ছাড়া করোনা প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের খাদ্য সংকট মেটাতে তিনি উপজেলাব্যাপী খাদ্যসামগ্রী বিতরণ করেন। পৌরশহরসহ বিভিন্ন এলাকায় ফ্রি সবজি বাজার খুলে মানুষকে বিভিন্ন প্রকার সবজি বিতরণ করেছেন।  

এ বিষয়ে বড়লেখা উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আবদুল কাদির পলাশ বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে মৌলভীবাজার-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী বিএনপি নেতা শরীফুল হক সাজু দলের মামলা, হামলা ও কারা নির্যাতিত নেতাকর্মীদের সহযোগিতা করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবারও করোনা পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের নগদ টাকা ঈদ উপহার দিয়েছেন। এর আগে দুর্দিনে থাকা মানুষজনকে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন।

Advertisement

মৌলভীবাজার

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম