Logo
Logo
×
   

Advertisement

কোভিড-১৯

বন্দরে করোনায় মৃত বৃদ্ধার লাশ দাফন করলেন যুবদল নেতা

Advertisement

Icon

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২০, ১০:৩৪ পিএম

বন্দরে করোনায় মৃত বৃদ্ধার লাশ দাফন করলেন যুবদল নেতা

Advertisement

নারায়ণগঞ্জের বন্দরের লক্ষণখোলা এলাকায় করোনা আক্রান্ত হয়ে রোকেয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার দাফন সম্পন্ন করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

রোকেয়া বেগম বন্দরের লক্ষণখোলা এলাকার প্রয়াত ন্যাপ নেতা মেজবাহউদ্দিন আহমেদ মিলনের স্ত্রী ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের জ্যাঠা শাশুড়ি।

জানা গেছে, রোকেয়া বেগম ২ বছর ধরে অসুস্থ ছিলেন। কয়েক দিন ধরে জ্বর-ঠাণ্ডা থাকায় তার করোনা পরীক্ষা করা হয়। ১৭ এপ্রিল করোনা পরীক্ষায় পজিটিভ আসে। পরে রাজধানী কুয়েত মৈত্রী হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শুক্রবার হাসপাতাল থেকে তার লাশ নারায়ণগঞ্জের বন্দরের লক্ষণখোলা এলাকায় আনা হয়। এরপর লাশ দাফনের জন্য  মাকছুদুল আলম খন্দকার খোরশেদকে খবর দেয়া হয়। তিনি কয়েকজন স্বেচ্ছাসেবী নিয়ে লক্ষণখোলা কবরস্থানে লাশ দাফন করেন।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, নিহতের পরিবারের ইচ্ছায় স্বেচ্ছাসেবক হিরাশিকো, নাইমুল খন্দকার, হাফেজ শিব্বির আনোয়ার হোসেন, সুমন, রাফি, লিটন মিয়াকে নিয়ে কবর খনন ও জানাজা শেষে লাশ দাফন করি।

Advertisement

নারায়ণগঞ্জ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম