Logo
Logo
×
   

Advertisement

কোভিড-১৯

করোনায় আক্রান্ত এমপি দবিরুলকে হেলিকপ্টারে ঢাকায় আনা হল

Advertisement

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২০, ০৬:৪৫ পিএম

করোনায় আক্রান্ত এমপি দবিরুলকে হেলিকপ্টারে ঢাকায় আনা হল

Advertisement

করোনায় আক্রান্ত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন সুস্থ হওয়ার পর এবার ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার দুপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য বিমানবাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে।

এমপি দবিরুল ইসলামের বড় ছেলে মাজহারুল ইসলাম সুজন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। 

রোববার প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী এমপিসহ নতুন করে এ জেলায় আরও ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮১০ জনে।

এর আগে ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন ও তার সহধর্মিণী অঞ্জলি রানী সেন করোনাভাইরাসে আক্রান্ত হন। তারা এখন সম্পূর্ণ সুস্থ আছেন। গত ২০ আগস্ট তাদের পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে।

সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, রোববার সন্ধ্যায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী  সদর হাসপাতালের এক চিকিৎসকের মেয়েসহ তিনজন, ঠাকুরগাঁও-২ আসনের এমপি দবিরুল ইসলাম, সোনালী ব্যাংকের এক কর্মকর্তা ও তার স্ত্রী, একজন স্বাস্থ্যকর্মীসহ সাতজন, রাণীশংকৈলে উপজেলা কৃষি কর্মকর্তাসহ দুইজন, পীরগঞ্জে জনতা ব্যাংকের এক কর্মকর্তাসহ তিনজন এবং হরিপুরে একজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত সদরে ৪০০ জন, হরিপুরে ৭৯ জন, পীরগঞ্জে ৭৩ জন, রাণীশংকৈলে ৯৮ জন ও বালিয়াডাঙ্গী উপজেলায় ১৬০ জনের করোনা শনাক্ত হল।

সিভিল সার্জন আরও জানান, আক্রান্তদের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছেন ৪৩৬ জন। রোববার নতুন করে ৬৩ জনের নমুনা দিনাজপুরে পাঠানো হয়েছে। এ পর্যন্ত পাঠানো হল ৪ হাজার ৬১৪ জনের নমুনা।

Advertisement

ঠাকুরগাঁও করোনা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম