Logo
Logo
×

Advertisement

কোভিড-১৯

বিখ্যাত ন্যাচার জার্নালে বিএসএমএমইউ’র ২ গবেষকের সাক্ষাৎকার

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৫ আগস্ট ২০২০, ০৪:৫৮ পিএম

বিখ্যাত ন্যাচার জার্নালে বিএসএমএমইউ’র ২ গবেষকের সাক্ষাৎকার

ছবি: সংগৃহীত

Advertisement

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভালাসেন্ট প্লাজমা থেরাপি বিষয়ে চলমান গবেষণার বিষয়ে দুই গবেষকের সাক্ষাৎকার নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্ববিখ্যাত সায়েন্স জার্নাল নেচার। 

যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ এডিমিনিস্ট্রেশন (এফডিএ) কর্তৃক কনভালাসেন্ট প্লাজমা থেরাপি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া চলমান অবস্থায় এই সাক্ষাৎকার নেয়া হয়েছে। 

গত ৬ আগস্ট চলমান গবেষণার প্রধান গবেষক ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সায়েদুর রহমান এবং মুখপাত্র ডা. ফজলে রাব্বি চৌধুরী’র সাক্ষাৎকার নেয়া হয়েছে। বাংলাদেশে এ ধরণের ঘটনা এটিই প্রথম।

এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণাসমূহ তার উচ্চমানের বিশ্ব স্বীকৃতি পেয়েছে।

জানা গেছে, গত ১৯ আগস্ট নেচার নিউজে গবেষকদলের মুখপাত্র ডা. ফজলে রাব্বি চৌধুরীর বরাতে চলমান গবেষণার বিভিন্ন পর্যবেক্ষণ বর্ণনা করা হয়। 

সেখানে ডা. রাব্বি বলেন, বিভিন্ন মানুষের মধ্যে এন্টিবডির মাত্রায় যে বিশাল পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে, তা গবেষণা পরিচালনাকে চ্যালেঞ্জিং করে তুলেছে। 

তিনি বলেন, প্লাজমা থেরাপির কার্যকারিতা সুনির্দিষ্ট করে প্রমাণের জন্যে নিউট্রালাইজিং এন্টিবডি পরিমাপের প্রয়োজন। যেটির সুযোগ পৃথিবীর অনেক দেশেই নেই। একইসঙ্গে এটি ব্যয়বহুল এবং উন্নত নিরাপত্তা সুযোগ সুবিধা সম্বলিত ল্যাবরেটরি ছাড়া করা সম্ভব নয়।

এমতাবস্থায় প্লাজমা থেরাপি শুধু গবেষণা অর্থাৎ ক্লিনিক্যাল ট্রায়াল সেটিংয়েই ব্যবহার করা উচিত। 

প্রসঙ্গত, কনভালাসেন্ট প্লাজমা থেরাপির চলমান গবেষণাসমূহের মধ্যে বিশ্বের মাত্র দুটি গবেষণাদলের কাছ থেকে নেচার ইন্টারভিউয়ের মাধ্যমে মতামত গ্রহণ করে। 

যার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে দেশের ৫টি প্রতিষ্ঠানের ১১ সদস্যবিশিষ্ট গবেষণকদলের পরিচালনাধীন গবেষণাটি অন্যতম।

Advertisement

গবেষণা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম