Logo
Logo
×

Advertisement

কোভিড-১৯

মার্কিন সামরিক বাহিনীর এক-তৃতীয়াংশের টিকা নিতে অস্বীকৃতি

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২১, ০৪:০১ পিএম

মার্কিন সামরিক বাহিনীর এক-তৃতীয়াংশের টিকা নিতে অস্বীকৃতি

ছবি: সংগৃহীত

Advertisement

মার্কিন সেনাবাহিনীর এক-তৃতীয়াংশ সদস্যই করোনাভাইরাসের টিকা নিতে অস্বীকৃতি জানিয়েছে। 

যদিও দেশটির উল্লেখযোগ্য সংখ্যক সেনা ইতিমধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।-খবর এএফপি

কংগ্রেসের শুনানিতে মেজর জেনারেল জেফ টালিয়াফেরো এমন তথ্য জানিয়েছেন। 

সেনাদের টিকা নেওয়া বাধ্য না করে তাদের ইচ্ছার ওপর ছেড়ে দেওয়া হয়েছে। কারণ কেন্দ্রীয় ঔষধ প্রশাসনের কাছ থেকে এখনো তারা অনুমোদন পায়নি।

দেশটির সামরিক বাহিনীর অনেক সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হওয়া সত্ত্বেও তারা টিকা নিতে অনাগ্রহ প্রকাশ করেন।

পেন্টাগন মুখপাত্র জন কির্বি জানান, সামরিক বাহিনীর টিকাদান বিষয়ে বিস্তারিত উপাত্ত তুলে ধরা না হলেও এ পর্যন্ত ৯ লাখ ১৬ হাজার ৫০০ সামরিক সদস্যকে ভ্যাকসিন দেয়া হয়েছে।
 

Advertisement

মার্কিন সামরিক বাহিনীর এক-তৃতীয়াংশের টিকা নিতে অস্বীকৃতি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম