Logo
Logo
×
   

Advertisement

কোভিড-১৯

নোয়াখালীতে একদিনে সর্বোচ্চ শনাক্ত

Advertisement

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২১, ০৯:৩৬ এএম

নোয়াখালীতে একদিনে সর্বোচ্চ শনাক্ত

ফাইল ছবি

Advertisement

নোয়াখালীতে গত কয়েক দিনে করোনা আক্রান্তের হার ঊর্ধ্বগতি। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩০ দশমিক ৮ শতাংশ। ৯৮৪ জনের নমুনা পরীক্ষা করে ২৯৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হিসাবে জেলায় এটি সর্বোচ্চসংখ্যক শনাক্তের নতুন রেকর্ড। এর আগে ৩ আগস্ট নোয়াখালীতে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ছিল। ওই দিন নতুন ২৯৩ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৩৩ দশমিক ৫৬ শতাংশ।

জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার রাতের দিকে জেলা সিভিল সার্জনের কার্যালয় এসব তথ্য তাদের ফেবুক অ্যাকাউন্টেও প্রকাশ করে।

তিনি আরও জানান, এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ২০০ জন। মোট আক্রান্তের হার ১৫ দশমিক ৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। জেলায় এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০৭ জনে।

এর মধ্যে সদর উপজেলায় মারা যান ৩৬ জন, সুবর্ণচরে ছয়, হাতিয়ায় তিন, বেগমগঞ্জ ৬৪, সোনাইমুড়ীতে ১৬, চাটখিলে ২৬, সেনবাগে ২৯, কোম্পানীগঞ্জে চার এবং কবিরহাটে রয়েছে ২৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ১৩ শতাংশ।

সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১০৫ জন, সুবর্ণচরে সাত, বেগমগঞ্জে ৩২, সোনাইমুড়ীতে ৬৯, চাটখিলে এক, সেনবাগে ৩৫, কোম্পানীগঞ্জ ২৮ এবং কবিরহাটে ১৯ জন রয়েছে।

এ ছাড়া সুস্থ হয়েছেন ১২ হাজার ৯৪০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭১ দশমিক ১ শতাংশ।

এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা পাঁচ হাজার ৫৩ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৮৭ জন।

Advertisement

নোয়াখালী মৃত্যু করোনা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম