Logo
Logo
×
   

Advertisement

ক্রিকেট

আফগান তারকাকে দলে নিয়ে নোয়াখালীর নতুন চমক

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:০৯ পিএম

আফগান তারকাকে দলে নিয়ে নোয়াখালীর নতুন চমক

Advertisement

নোয়াখালী এক্সপ্রেসের হয়ে বিপিএল মাতাতে আসছেন আফগান তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবি। বুধবার (৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তার সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে নতুন এই ফ্র্যাঞ্চাইজি।

বয়সটা ৪০-এর কোঠায়। তারপরও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অন্যান্য তরুণ ক্রিকেটারদের সঙ্গে তাল মিলিয়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছেন ‘মিস্টার প্রেসিডেন্ট’ খ্যাত নবি। ব্যাট হাতে ঝড় তোলা শট আর বল হাতে সাশ্রয়ী বোলিং—সব মিলিয়ে নোয়াখালীর স্কোয়াডে তিনি হতে পারেন অন্যতম বড় শক্তি।

এর আগে বিপিএলে ছয়টি ভিন্ন দলের হয়ে খেলেছেন তিনি। সর্বশেষ তিনি শিরোপাজয়ী ফরচুন বরিশালের হয়ে মাঠ কাঁপিয়েছিলেন।

এবারের বিপিএলের পর্দা উঠবে ২৬ ডিসেম্বর সিলেটে। টুর্নামেন্ট শুরুর আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নবাগত নোয়াখালী এক্সপ্রেস। নিলামের আগে সরাসরি চুক্তিতে কুশল মেন্ডিস ও জনসন চার্লসকে দলে ভেড়ায় তারা। ৩০ নভেম্বরের নিলামে যুক্ত হয়েছে পাকিস্তানি পেসার ইহসানউল্লাহ খান ও হার্ডহিটার হায়দার আলী।

এই ধারাবাহিকতায় এবার দলে যুক্ত হলো নবি। 

নোয়াখালী এক্সপ্রেস স্কোয়াড: হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মোহাম্মদ নবী।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম