Logo
Logo
×

Advertisement

ক্রিকেট

লক্ষ্মীপুরের ছেলে আমি নোয়াখালীতে সুযোগ পেয়ে খুবই খুশি: হাসান মাহমুদ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৬ পিএম

লক্ষ্মীপুরের ছেলে আমি নোয়াখালীতে সুযোগ পেয়ে খুবই খুশি: হাসান মাহমুদ

Advertisement

জাতীয় দলের নিয়মিত ক্রিকেটার হাসান মাহমুদ সর্বশেষ বিপিএলে রংপুরের হয়ে খেললেও আসন্ন আসরে নাম লিখিয়েছেন নতুন দল নোয়াখালী এক্সপ্রেসে। লক্ষ্মীপুরের সন্তান হিসেবে একই অঞ্চলের একটি দলের হয়ে খেলার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত এই ডানহাতি পেসার।

সোমবার নোয়াখালী এক্সপ্রেসের প্রথম দিনের অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে নিজের অনুভূতি প্রকাশ করে হাসান বলেন, নোয়াখালীর মতো একটি দল বিপিএলে অংশ নিচ্ছে—এটাই আনন্দের। তার ওপর সেই দলের অংশ হতে পারা তাকে আরও বেশি উৎসাহিত করেছে।

লক্ষ্মীপুর ও নোয়াখালীর ভৌগোলিক ও মানসিক সম্পর্ককে দলের জন্য বাড়তি শক্তি হিসেবেই দেখছেন তিনি। হাসানের মতে, দুই জেলার মানুষের এই সংযোগ নোয়াখালীর সমর্থন ও অনুপ্রেরণা আরও বাড়াবে।

বিপিএলকে নিজেকে নতুন করে প্রমাণ করার বড় সুযোগ মনে করছেন হাসান মাহমুদ। তার বিশ্বাস, টুর্নামেন্টে ভালো শুরু করতে পারলে এবং ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে পারলে ভবিষ্যতের বিশ্বকাপে খেলার সম্ভাবনাও তৈরি হবে।

এদিকে নিজের বোলিংয়ে আরও বৈচিত্র্য আনার দিকেও নজর দিচ্ছেন এই পেসার। ইয়র্কার ও স্লোয়ারের মতো শক্তিশালী অস্ত্রের সঙ্গে গেম সেন্স উন্নত করার কাজ করছেন বলে জানান তিনি। আসন্ন বিপিএলে ভিন্ন কিছু দেখানোর আশাবাদও ব্যক্ত করেছেন হাসান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিপিএল হচ্ছে না, জানতেন না ক্রীড়া প্রতিমন্ত্রী

বিপিএল হচ্ছে না, জানতেন না ক্রীড়া প্রতিমন্ত্রী

এ বছর বিপিএল হবে কিনা, জানালেন তামিম

এ বছর বিপিএল হবে কিনা, জানালেন তামিম

ফিক্সিংকাণ্ডে অভিযুক্ত ৫ জনের নাম জানাল বিসিবি

ফিক্সিংকাণ্ডে অভিযুক্ত ৫ জনের নাম জানাল বিসিবি

খেলোয়াড়দের বকেয়া আদায়ে কঠোর হচ্ছে বিসিবি

খেলোয়াড়দের বকেয়া আদায়ে কঠোর হচ্ছে বিসিবি

প্রতিশ্রুতি মোতাবেক বিপিএলের টুর্নামেন্ট সেরার টাকা মাঠকর্মীদের দিলেন শরিফুল

প্রতিশ্রুতি মোতাবেক বিপিএলের টুর্নামেন্ট সেরার টাকা মাঠকর্মীদের দিলেন শরিফুল

বিশ্বের ‘সবচেয়ে বাজে’ লিগের তকমা পেল বিপিএল

বিশ্বের ‘সবচেয়ে বাজে’ লিগের তকমা পেল বিপিএল

আরও পড়ুন

সিলেট টেস্টের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের দাপট

সিলেট টেস্টের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের দাপট

জাঙ্গুর সেঞ্চুরির পর আলোকস্বল্পতায় থামল খেলা

জাঙ্গুর সেঞ্চুরির পর আলোকস্বল্পতায় থামল খেলা

সিলেটের উইকেটেও একাদশ নির্বাচন নিয়ে প্রশ্ন

সিলেটের উইকেটেও একাদশ নির্বাচন নিয়ে প্রশ্ন

শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম