বিপিএল
৯ রানে শরিফুলের ফাইফার, গড়লেন নতুন রেকর্ড
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৫:২১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নানা নাটকীয়তা কাটিয়ে শুরু হয়েছে বিপিএলের ঢাকা পর্ব। এই পর্বের উদ্বোধনী ম্যাচেই দুর্দান্ত বোলিংয়ে নজর কাড়েন চট্টগ্রাম রয়্যালসের পেসার শরীফুল ইসলাম। তার বিধ্বংসী স্পেলে নোয়াখালী এক্সপ্রেস মাত্র ১২৬ রানে গুটিয়ে যায়।
শুক্রবার (১৬ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শরীফুল ৩ ওভার ৫ বল বোলিং করে মাত্র ৯ রান দিয়ে তুলে নেন ৫টি উইকেট। এর মাধ্যমে বিপিএলে বাংলাদেশি পেসারদের মধ্যে সবচেয়ে কম রান খরচ করে পাঁচ উইকেট নেওয়ার নতুন রেকর্ড গড়লেন তিনি।
এর আগে এই কীর্তিটি ছিল আবু হায়দার রনির দখলে। ২০১৪ সালে ফরচুন বরিশালের বিপক্ষে রংপুরের হয়ে ১২ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন রনি। তবে বিপিএলের ইতিহাসে সেরা বোলিং ফিগার এখনও তাসকিন আহমেদের নামেই রয়েছে। গত আসরে দুর্বার রাজশাহীর হয়ে তিনি ১৯ রান খরচায় ৭ উইকেট শিকার করেছিলেন।
এ ম্যাচে নোয়াখালীর কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন হাসান ইসাখিল, আর জাকের আলী অনিকের ব্যাট থেকে আসে ২৩ রান। চট্টগ্রামের বোলিং আক্রমণে স্পিনার মেহেদী হাসানও উজ্জ্বল ছিলেন; তিনি ১২ রান দিয়ে নেন ৩টি উইকেট।

